NextGEN IT — ডেভেলপ স্কিলস, বিল্ড ইওর ফিউচার
ভবানীগঞ্জ বড় মসজিদের পিছনে, বাগমারা, রাজশাহী — এখানেই আমরা গড়ে তুলছি আগামী দিনের দক্ষ ডিজিটাল কর্মী।
আমাদের গল্প
NextGEN IT প্রতিষ্ঠিত হয়েছে একটি সহজ বিশ্বাস থেকে — শহরে গিয়ে খরচ করে না শিখেও নিজের এলাকায় বসেই মানসম্মত আইটি প্রশিক্ষণ নেওয়া সম্ভব। বাগমারার ভবানীগঞ্জে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীরা কম্পিউটারের একদম প্রাথমিক ব্যবহার থেকে শুরু করে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং পর্যন্ত শিখতে পারেন।
আমাদের ক্লাসরুমে প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা কম্পিউটার প্র্যাকটিসের ব্যবস্থা, অভিজ্ঞ প্রশিক্ষক এবং ছোট ব্যাচ ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা যেন শুধু সার্টিফিকেট নয়, বাস্তব দক্ষতা নিয়ে বের হন — সেটাই আমাদের অঙ্গীকার।
আমাদের লক্ষ্য
গ্রাম ও মফস্বলের তরুণ-তরুণীদের হাতে আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা পৌঁছে দেওয়া, যেন তারা ঘরে বসেই আয় করতে পারে।
শেখার পদ্ধতি
প্রতিটি ক্লাসে হাতে-কলমে অনুশীলন, নিয়মিত হোমওয়ার্ক ও রিয়েল প্রজেক্টের মাধ্যমে শেখানো হয়।
স্বীকৃতি
কোর্স শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এর সার্টিফিকেট গ্রহণের সুযোগ।
কোর্স পরবর্তী সাপোর্ট
কোর্স শেষ হলেও শিক্ষার্থীরা প্রয়োজনে পরামর্শ ও ক্যারিয়ার গাইডলাইন পাবেন।
